
Mini Deep Fryer Pot with Strainer Basket
পণ্য বিবরণী (Product Description)
সহজ ও কম তেলে পারফেক্ট ডিপ ফ্রাই করার জন্য নিয়ে এলাম CrispyChef Mini Deep Fryer Pot। চিকেন ফ্রাই, ফ্রেনঞ্চ ফ্রাই, সমোসা বা সিঙ্গারা ভাজার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর কিচেন টু্যল। এর সাথে থাকা মেটাল স্ট্রেইনার বা ছাঁকনি বাস্কেটের সাহায্যে ভাজাপোড়া খাবার থেকে সহজেই অতিরিক্ত তেল ঝরিয়ে নেওয়া যায়। স্টেইনলেস স্টিল ও নন-স্টিক বডি হওয়ায় এটি দ্রুত গরম হয় এবং তেল সাশ্রয় করে।
প্রধান বৈশিষ্ট্যসমূহ:
• তেল সাশ্রয়ী ডিজাইন: ছোট ও গভীর পাত্র হওয়ায় খুব কম তেলেই ডুবো তেলে ভাজার কাজ সম্পন্ন করা যায়।
• সহজ ড্রেন সিস্টেম: রিমুভেবল স্ট্রেইনার বাস্কেটের মাধ্যমে ভাজা খাবার সহজেই একবারে তুলে তেল ঝরানো যায়।
• কাচের ঢাকনা: ট্রান্সপারেন্ট গ্লাস লিড থাকায় রান্নার সময় ভেতরের অবস্থা সহজেই দেখা যায়।
• ভার্সেটাইল ব্যবহার: ফ্রাইং ছাড়াও দুধ ফোটানো, স্যুপ বা নুডুলস তৈরির কাজে ব্যবহার উপযোগী।
• ইন্ডাকশন ও গ্যাস ফ্রেন্ডলি: এটি গ্যাস স্টোভ এবং ইন্ডাকশন কুকার দুটোতেই ব্যবহার করা যায়।
























